প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আমেরিকা প্রতিনিধি গোলাম কিব্রীয়া :: নিউইয়র্ক অভিবাসী বাসদ নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সিলেটের রাজপথ কাঁপানো প্রাক্তন ছাত্রনেতা এবং বাসদ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভপতি শাহাব উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ দিন নিউইয়র্কস্থ একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি এখনও পুরুপুরী সুস্থ হয়ে উঠেননি।
তাকে দুই সপ্তাহ বাসায় কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রবাস বার্তা প্রতিনিধিকে বলেন “আপনা্দের সুখের দিনে কাছে না থাকলেও দুঃখের দিনে আমাকে কাছে পাবেন”
তিনি আরো বলেন, আল্লাহ সর্বশক্তি মান। পরিবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, সহ সারা বিশ্ব থেকে অসংখ্য অগনিত চেনা অচেনা মানুষ মুসলিম, হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মের লোকেরা আমার রোগমুক্তি চেয়েছেন ।
বিশেষ করে মুসলিম ভাই বোনেরা অনেকে নফল নামাজ, রোজা, ছদকা দিয়ে যেভাবে আহাজারি করছেন এবং এই মহা বিপদ থেকে রক্ষা করলেন, এজন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।
তিনি আরোও বলেন আবারও প্রমাণিত হলো সম্মিলিত দোয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভূল যদি পাহাড় সমান হয়, আল্লাহর দয়া আকাশের ও উপরে। আমরা সবাই প্রার্থনা করি সারা দুনিয়া ব্যাপী যে মহামারি দেখা দিয়েছে তা থেকে যেন মানব জাতি মুক্তি পায়।
যারা বর্তমানে রোগে কষ্ট করছেন, তারা যেন আরোগ্য লাভ করেন। যাদেরকে আমরা হারিয়েছি ও যে অপূরনীয় ক্ষতি হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করছি।
হাসপাতালে থাকাকালীন সময়ে যারা শাহাব উদ্দীন সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
