প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম বিশ্বনাথ প্রতিনিধি রোহেল উদ্দিন :: সিলেটের বিশ্বনাথে সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামে সেলিম মিয়ার বাড়ীতে গত বুধবার দিবাগত রাতে নিজ লজিংয়ে খুন হয়েছেন মাদ্রাসা ছাত্র হাফিজ নুরুল আমিন ওরফে লাইস মিয়া (২৫)।
সে বিশ্বনাথ কামিল মাদ্রাসার আলীম পরিক্ষার্থী ও জগন্নাথপুর উপজেলার শ্রীরামীসি গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে।

খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পেরন করেছে থানা পুলিশ। তাহার শরীলের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা সেলিম মিয়া ও তাহার কিশোর ছেলে আশফাক আহমদ রাতুল কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকরা সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে জানতে পারেন র্দীঘ চার বছর ধরে সেলিম মিয়ার বাড়ীতে লজিং থাকত সে। সম্প্রতি লজিং পরিবর্তনের জন্য তার সহপাঠি ও শিক্ষকদের সহায়তা চেয়েছিল সে।
শবে বরাত শেষ হলে ওখান থেকে অন্যত্র চলে যাবার কথা ছিল তার। বুধবার দিবাগত রাতে হঠাৎ তার আত্ম চিৎকার শুনে বাড়ীর মানুষ বাহিরের এসে দেখেন তার ঘরে পড়ে আছে রক্তাক্ত নিতর দেহ।
এ বিষয়ে সেলিম মিয়ার বৃদ্ধ মা আমীরুন নেছা বলেন সে অত্যান্ত ভাল একজন মানুষ ছিল, সে যেতে চাইলে আমরা তাকে থাকতে অনুরুধ করে ছিলাম। রাতে কে বা কারা থাকে ছুরিকাঘাত করেছে।
মঞ্জুরুল আমীন এলাইস মিয়া (নিহতের ভাই) জানান তাহার শরীরের আঘাত দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। আমি খুনিদের ফাঁসি চাই।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পিতা পুত্রকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।
