ইতালির রোমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক প্রবাসি বাংলাদেশির মৃত্যু


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ইতালি প্রতিনিধি মনিরুজ্জামান মনির :: ইতালিতে গত ২৪ ঘন্টায় করোনার থাবায় দুই বাংলাদেশির মৃত্যু

ইতালিতে মরণব্যাধি কোভিড-২৯ করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় না ফেরার দেশে গেলেন আরো দুই প্রবাসী বাংলাদেশি ।এই নিয়ে ইতালিতে সর্বমোট ছয় জন প্রবাসি এই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন।

     

একের পর এক ইতালিতে বাংলাদেশিদের মৃত্যুর সংবাদ ক্রমেই বেড়ে চলছে। প্রবাসিদের মৃত্যুর সংবাদে ইতালিতে বসবাসরত প্রবাসিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে আবার অনেকের মধ্য আতংক বিরাজ করছে।

ইতালিতে এখন পর্যন্ত কতজন প্রবাসী আক্রান্ত রয়েছেন তার কোনো সঠিক খবর দূতাবাস থেকে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছেএ সংখ্যা অর্ধশতাধিকের কাছাকাছি হবে।

সঠিক তথ্য না পাওয়ার কারণে অনেক প্রবাসী আক্রান্ত হলেও দূতাবাস কে জানাচ্ছেন। অনেকে আবার সামাজিক ভাবে বা দেশের আত্মীয় স্বজনদের ভয়ে ও বিষয়টি জানাতে পারছেন না।

যার কারণে প্রবাসিদের মনে এখন অনেকটাই আতংক ছড়িয়ে আছে। মিজানুর রহমান নামে এক প্রবাসি আজ ৯ এপ্রিল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।(ইন্না- লিল্লাহি ওয়াইন্নাইল্লাইহি রাজিউন )।

তিনি ইতালির বেরগামো শহরে বসবাস করতেন । তার দেশের বাড়ি মানিক গঞ্জ জেলায়।

এদিকে ৮ এপ্রিল দিবাগত রাত ৩:৫৫মিনিটে তরবেরগাতা হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন হিরু (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ইতালির রোমে বসবাস করতেন।তাঁর দেশের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া হলতা গুলিসা খালী লক্ষ্যনা এলাকায়।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *