প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, নন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা জুবায়ের আহমদ আনসারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার সন্ধ্যা ৫.৩০ মিনিটে বি-বাড়িয়ার মার্কাজপাড়ার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আনসারীর ভ্রাতুস্পুত্র নূরুল আশরাফ আরিফ। এদিকে, জুবায়ের আহমদ আনছারীর জানাজা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়াস্থ তার প্রতিষ্ঠিত জামেয়া রাহমানিয়া মাদরাসা প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য এর আগে ২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপর আবারো ওয়াজের ময়দানে দেখা গেছে এ প্রবীণ বক্তাকে। দেশের বিভিন্ন প্রান্তে কুরআনের কথা বলে গেছেন তিনি।
