ওসমানী বিমানবন্দর নতুন টার্মিনাল নির্মাণ হবে ২১১৬ কোটি টাকায়


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হবে ২ হাজার ১১৬ কোটি টাকা ব্যয়ে। আজ রোববার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তর সম্মেলন কক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণকাজের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

চুক্তিপত্রে বেবিচকের পক্ষে স্বাক্ষর করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠান বেইজিং আরবান কন্সট্রাকশন গ্রুপের (BUCG) পক্ষে বাংলাদেশের কান্ট্রি হেড মি. হ্যারল্ড হুয়াং (Harold Huang) স্বাক্ষর করেন।

এর ফলে বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা ৬ লাখ হতে ২০ লাখে উন্নীত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, প্রকল্পটি বর্তমান সরকারের একটি দূরদর্শী ও অতি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের আর্থসামাজিক উন্নয়নে ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।
তিনি BUCG-কে বেবিচকের ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে স্বাগত জানান। প্রতিষ্ঠানটি সিলেটে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ও দৃষ্টিনন্দন টার্মিনাল ভবন নির্মাণ করবে বলে তিনি আশা করেন।
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *