আমি নারী – গোলাম কিবরিয়া


আমার গর্ভে শিশু ধারণ করা পাপ না
সবাই বলে রিজেকের মালিক সৃষ্টিকর্তা
শিশু পুষ্টিহীনতায় ভুগবে তা তো আমি চাই না
ধরণা দিতে দিতে জুটে নাই মোর শিশুর খাদ্য


সমাজের কেউ আমায় চিনে না থাকি এই এলাকায়
ব্যাগ ব্যাগ ভরা বিতরণ করে ওরা ত্রাণ
ক্ষুধার জ্বালা মেটাতে কোন কাজে নাই অসম্মান
পর পুরুষের সাথে রাতভর করবো আলিঙ্গন
তারপর ও যেন বাঁচাতে পারি শিশুটির প্রাণ।

পুড়া কপালির কাছে আসে নাই কোন পুরুষ
অন্ধ এই সমাজ ঘোড়ার মতো দাড়িঁয়ে ঘুমাচ্ছে
তিন দিন থেকে ক্ষুধার্ত শিশু কাঁদছে
এই সমাজ একটা বধির সমাজ
শিশুটির কান্নার আওয়াজ যায় না ওদের কানে
পাই নাই কোন খদ্দের দেহ বিলিয়ে দিতে
শেষ পর্যন্ত পেলাম খরিদ্দার মোর চুলের
শিশুটির মুখের দিকে চেয়ে বিক্রি করলাম চুল
নিষ্ঠুর সমাজ হলো সব কিছুর গণ্ডগোল!!

(উৎসর্গ একজন দুখিনী মাকে)
লস এঞ্জেলেস
২৪ শে এপ্রিল ২০২০ ইং

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *