সামনে কেবল সাদা কালো ,
কোন রঙ আর চোখে পড়ে না ।
স্মৃতিতে সমুদ্র গাঙচিল অরণ্য পাহাড়
ঘরের ভেতর নিজের নিঃশ্বাসের শব্দ
একা নিজেকেই বহণ করতে হয় ।
সারাদিন কাজ , বিকেলে মুখের ওপর বই ;
পড়তে পড়তে রাত ,
অতঃপর নেটফ্লিক্সে কিছু একটা নতুন ছবি
খুঁজতে যাওয়া ।
সব পুরনো মনে হয় ;
নিজেকেও মনে হয় ঢের বেশি পুরনো ।
বন্দীশালার কয়েদির মতো লাগে ;
মশার দৌরাত্ব্যে ছাদে গিয়ে আকাশ ছোঁবো
তারো উপায় নেই ।
সাজাপ্রাপ্ত আসামীদের রায় দেয় জাজ –
ওমখ তারিখে তোমার মুক্তি ।
কিন্তু আমাদের মুক্তি কবে কেও কী তা জানি ?
কেও জানি না ।।
সময় আটকে গেছে ফ্রেমে – রোদেলা নীলা
