প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সম্প্রতি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অন্তর্গত দৌলতপুর গ্রামের ‘আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের’ এস এস সি ব্যাচ ২০১৪র শিক্ষার্থীদের উদ্যোগে এবং প্রবাসী ও এলাকার কিছু বিত্তবানদের অর্থায়নে ১১০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে দেশে সৃষ্ট এ সংকটকালে আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এস এস সি ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা ফুড প্যাক বিতরণ করেন। ফুড প্যাকের মধ্যে ছিল ৭কেজি চাল,৫কেজি আলু, ১কেজি পিঁয়াজ, ১কেজি ছোলা, ১কেজি লবণ এবং ১লিটার তেলসহ মোট ১৬ কেজি খাদ্যসামগ্রী ১১০টি পরিবারের প্রতিটি পরিবারকে প্রদান করেছেন।
১১০টি পরিবারের মধ্যে এস এস সি ২০১৪ ব্যাচের ২০টি, দৌলতপুর দক্ষিণ পাড়ায় ৩২টি, উত্তর পাড়ায় ১২টি, পশ্চিম পাড়ায় ১৩টি, পূর্ব পাড়ায় ৫টি, বাহারা দুবাগ ৩টি, চরচন্ডী ৫টি, আটপাড়া ২টি এবং সত্তিশ ১৮টি পরিবারকে এ খাদ্যসামগ্রী প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিয়েছেন।
তাদের এ মহৎ কাজে যাঁরা অর্থ এবং পরামর্শ দিয়ে সহায়তা করেছেন তাঁদের মধ্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁরা হলেন দৌলতপুর এলাকার কিছু মহৎ, উদার এবং দানশীল প্রবাসী ব্যক্তি। প্রবাসীদের মধ্যে যাঁরা অর্থ এবং পরামর্শ দিয়ে সহায়তা করেছেন তাঁরা হলেন –

১. জনাব মফজ্জুল আলী, লন্ডন প্রবাসী, দৌলতপুর
২.জনাব কদর উদ্দিন, লন্ডন প্রবাসী, দৌলতপুর
৩.জনাব দিদার শাহ মখলিস, লন্ডন প্রবাসী, দৌলতপুর
৪. জনাব নজির মিয়া, লন্ডন প্রবাসী, দৌলতপুর
৫.জনাব মকসুদ আহমদ, সৌদি আরব প্রবাসী, দৌলতপুর
৬.জনাব আঃ আউয়াল চৌধুরী, লন্ডন প্রবাসী, দৌলতপুর
৭. জনাব দৌলত হুসেন, লন্ডন প্রবাসী, আটপাড়া
৮. জনাব জিয়াউল হক, লন্ডন প্রবাসী, বাহারা দুবাগ
৯.জনাব বশির মিয়া, লন্ডন প্রবাসী, দৌলতপুর
প্রবাসীদের নিকট থেকে মোট অর্থ সংগ্রহ করা হয়েছে ৪৪,০০০টাকা। পাশাপাশি এলাকার অনেক লোক যাঁরা অর্থ দিয়ে সহায়তা করেছেন তাঁরা হলেন –

১. জনাব শফিক মিয়া, লন্ডন প্রবাসী, দৌলতপুর
২.জনাব আরিফুল্লাহ সিতাব, দৌলতপুর
৩.মৃতঃ জনাব ছোরাব আলী মেম্বার, চরচন্ডী
৪.জনাব আশরাফুল ইসলাম খান সুহেল, দৌলতপুর
৫. জনাব রুহেল আহমদ কালু, দৌলতপুর
৬.জনাব জামাল মিয়া, দৌলতপুর
৭.জনাব রাসেল আহমদ, দৌলতপুর
৮.জনাব বিলাল আলী, দৌলতপুর
৯. জনাব আজিজুল হক, সৌদি প্রবাসী, দৌলতপুর
১০. নাম প্রকাশে অনিচ্ছুক।

এলাকা থেকে মোট অর্থ সংগ্রহ হয়েছে ১২,০০০টাকা। এলাকার যাঁরা আমাদের অর্থ দিয়ে সহায়তা করেছেন তাঁদেরকে ও কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্দোগতারা। ২০১৪ এস এস সি ব্যাচ থেকে সংগৃহীত হয়েছে ১০,০০০ টাকা । সব মোট অর্থ সংগ্রহ হয়েছে ৬৬,০০০ টাকা।
২০১৪ এস এস সি ব্যাচের মধ্যে যারা এ কাজে অর্থ এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তারা হলঃ মোঃ নাজিম উদ্দিন, দৌলতপুর (ঢাকা বিশ্ববিদ্যালয়), আশরাফ আলী, বাহারা দুবাগ (বিশ্বনাথ ডিগ্রি কলেজ), জুলফিকার আলী, সত্তিশ,(এম,সি,কলেজ ), আনোয়ার হোসেন, দৌলতপুর, (হেডওয়ে ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট), শাওন মিয়া, চরচন্ডী (বিশ্বনাথ ডিগ্রি কলেজ), ইসমাইল খান, দৌলতপুর (বিশ্বনাথ ডিগ্রি কলেজ), সাইফুর রহমান, সত্তিশ, (বিশ্বনাথ ডিগ্রি কলেজ),আলিম উদ্দিন, সত্তিশ, (বিশ্বনাথ ডিগ্রি কলেজ), সুহেল আহমদ সত্তিশ (বিশ্বনাথ ডিগ্রি কলেজ), সালে আহমদ- সত্তিশ (প্রবাসী), তাজিদুর রহমান, সত্তিশ, (বিশ্বনাথ ডিগ্রি কলেজ)।
উদ্দোগতাগন দেশের এই দুর্দিনে সমাজের সকল বিত্তবানদেরকে মানুষের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

