লকডাউন – তাবেদার রসুল বকুল


মসজিদ মন্দির গির্জা
সবিই আজ তালা বদ্ধ
কোথাও কোলাহল নেই
নেই মানুষের আনাগোনা।

আজান হয় না মসজিদে
উলুধ্বনি হয় না মন্দিরে
ঘন্টা বাজে না গির্জায়
সবখানে সুনসান নিরবতা।

ইমাম ঠাকুর পাদরি
কারো মুখে প্রচার হয় না
ধর্মিয় অমর বাণী।

একটা সময় ছিল
মসজিদ মন্দির গির্জায়
দলবেধে মানুষ আসতো
ইমাম ঠাকুর পাদরির
মুখ থেকে শুনতো
ধর্মিয় অমর বাণী।

আজ সবিই বন্ধ
অজানা ভাইরাস
দিনের পর দিন
লকডাউন করে রেখেছে।

ম্যানচ্সটার,যুক্তরাজ্য
৪ মে ২০২০

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *