ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (শনিবার) আরও ৩৪৬ জনের মৃত্যু : নতুন করে আক্রান্ত ৩৮৯৬


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক ::  ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায়( শনিবার) ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার ছিলো ৬২৬ জন। মোট মৃতের সংখ্যা ৩১ হাজার ৫৮৭ জন।

আজ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ট্রান্সপোর্ট সেক্রেটারী গ্রান্ট শাপস। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮৯৬ জন।

গতকাল শুক্রবার বলা হয়েছিলো এর আগের ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন ৪৬৪৯। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৫৬১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ১৫হাজার ২৬০জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২০৭ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৬, ওয়েলসে ৯ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে মৃত্যুর খবর প্রকাশ করেনি।

এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ২৫২ জন। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *