ব্রিটেনে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২৮, মোট প্রাণহানি ৩৩৬১৪


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, তবে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায়(বৃহস্পতিবার) ৪২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বুধবার ছিলো ৪৯৪ জন। মোট মৃতের সংখ্যা ৩৩ হাজার ৬১৪ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪৪৬ জন। গতকাল বুধবার বলা হয়েছেলিা এর আগের ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন ৩২৪২, মঙ্গলবার বলা হয়েছিলো এর আগের ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন ৩৪০৩, সোমবার ৩৮৭৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৩৩ হাজার ১৫১ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২০৮ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন, ওয়েলসে ১০ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৫ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *