প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাদকসেবীর হামলায় গুরুতর আহত হয়েছেন প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকমের বিশ্বনাথ প্রতিনিধি স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আলী শিপন। এছাড়াও শিপন দৈনিক কালেরকন্ঠ ও সিলেট মিরর পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। একই সঙ্গে তিনি বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (১৫ মে) জুমআ’র নামাজের পর উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামস্থ বাড়ি থেকে কিছু দূরে বিশ্বনাথ সরকারি কলেজের সামনে নিজের ব্যবসা-প্রতিষ্ঠানে যাওয়ার সময় সাংবাদিক মোহাম্মদ আলী শিপনের ওপর অতর্কিত হামলা চালায় মাদকসেবী দিলোয়ার হোসেন দিলা।
এ সময় সাংবাদিক শিপনের সঙ্গে থাকা নিজের ব্যবসা-প্রতিষ্ঠানের নগদ ৭০ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন লুটে নেয় হামলাকারী দিলোয়ার হোসেন দিলা। মাদকসেবী দিলা উপজেলার কারিকোনা গ্রামের মৃত জবান আলীর ছেলে।

গুরুতর আহত অবস্থায় সাংবাদিক মোহাম্মদ আলী শিপন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়ে বাড়িতে ফিরেন সাংবাদিক শিপন।
এরপর তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার খবর পেয়ে বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারী দিলােয়ার হােসেন দিলা ২০০৩ সালে বিশ্বনাথ – জগন্নাথপুর সড়কে ‘ সংগঠিত হওয়া একটি বাস ডাকাতি মামলার আসামী ছিল। ২০১৯ সালে থানা পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলার এজাহারনামীয় অভিযুক্ত ( আসামী ) সে ।
এছাড়া মাদক সেবনের টাকা জোগার করতে এলাকায় সংঘঠিত হওয়া একাধিক চুরির সাথে সম্পৃক্ততা রয়েছে সাংবাদিকের উপর হামলাকারী দিলােয়ার হােসেন দিলা। এলাকার একটি প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ার কারণে দিলার দীর্ঘদিনের অপকর্মের বিরুদ্ধে এলাকার লােকজন প্রতিবাদ করতে সাহস পান না বলেও জনশ্রুতি রয়েছে।
সংবাদকর্মীর উপর এধরনের বর্বর হামলার তীব্র নিন্দা ও দোষী বাক্তিদের বিরুদ্ধে আইনি বাবস্থা নেওয়ার জন্য প্রবাস বার্তার পক্ষ থেকে জোর দাবি জানান। প্রবাস বার্তার প্রধান সম্পাদক ম আ মোশতাক ও কার্যনির্বাহী সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী সেতু এক যুক্ত বিবৃতেতে সাংবাদিকের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এছাড়াও সাংবাদিক মােহাম্মদ আলী শিপনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন বিশ্বনাথ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। প্রতিবাদ বার্তার দ্রুত সময়ের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান করা হয়েছে। নিন্দা প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু , সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, বিশ্বনাথ। সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হােসেন ইমরান, কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সাংবাদিক অসিত রঞ্জন দেব প্রমুখ ।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা যায় ।
এদিকে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হামলাকারীকে গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
