করোনায় অন্য পৃথিবী – মুহাম্মদ আলী আজম খান


এখানে কেউ নেই অর্গল খুলে যতদূর চোখ যায়
মানুষের চলাচলে প্রাণময় ছিল ওই ফুটপাত,

 

পাখির কুজনে জীবনের গান শুনি বাড়ির আঙিনায়;

ওখানে কেউ নেই পার্কে কিম্বা খেলার মাঠে

ফুটবল আর ক্রিকেটপ্রেমী হাজারও মানুষ—

নরম ঘাসের মাঝে লেগে আছে মমতার পরশ,

মাঝি নেই, নৌকাগুলি বাঁধা আছে খেয়াঘাটে;

সেখানে কেউ নেই রেস্তোরাঁ আর চায়ের দোকানে

একদা সরগম ছিল নানা মানুষের আড্ডায়,

এখন কেউ কেউ উঁকি দেয় বন্ধ দরজায়

খদ্দের নেই, করোনা বসে থাকে টেবিলের মাঝখানে;

কোথায়ও কেউ নেই খাঁ খাঁ করে চারিদিক—

পৃথিবী বদলে গেছে, হয়তো আরও বদলে যাবে,

চাঁদ-সুরুজের আলো কি তখনো এমন ছড়াবে?

অনেক ক্লান্ত পৃথিবী নাহয় কিছুদিন জিরিয়ে নিক।

টরন্টো, কানাডা

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *