একটি হত্যার বিরুদ্ধে জেগে উঠেছে একটি দেশ!


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি মোঃ আবু তাহের পাটোয়ারী :: নিরাপরাধ নাগরীক জর্জ ফ্লায়েডেরকে পুলিশ কর্তৃক হত্যায় কাঁপছে পুরো আমেরিকা। সাদা-কালো-বাদামী দল-মত বর্ণবৈষম্যের বিরুদ্ধে দেশের সবাই ঐক্যবদ্ধ প্রতিবাদে নেমে এসেছে রাস্তায়। জ্বালিয়ে দিচ্ছে, রাস্তা, দোকান, গাড়ী, বাড়ী থানাসহ সবকিছু।

হত্যাকারী পুলিশের চাকুরী গেছে, কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তাকে করা হচ্ছে বিচারের মুখোমুখি। হত্যাকারীর প্রতি তার স্ত্রী ঘৃণা ও হত্যার শিকার পরিবারকে সমবেদনা জানিয়ে পুলিশ স্বামীকে দিয়েছে চিরতরে ডিবোর্স ।

প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ন্যায় বিচার করার আহবান জানিয়ে প্রতিবাদী জনগণকে শান্ত হওয়ার আহবান জানিয়েছেন।

কিন্তু এত কিছুর পরেও তবুও যেন সেদেশের জনগণ স্থির হতে পারছে না কোন ভাবেই।

বিশাল একটি দেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হয়েছে শুধু মাত্র একটি হত্যার বিরুদ্ধে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন “জর্জ ফ্লয়েডের মৃত্যুতে আমার হৃদয় ভেঙ্গে গেছে”।

একজন নাগরীকের প্রতি একটি বিশাল দেশের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও অন্যায়ের প্রতিবাদ গোটা বিশ্বের নিপিড়িত নির্যাতিত নিষ্পেষিত কোটি কোটি মানুষকে আজ নতুন করে যেন করেছে জাগ্রত ও
উজ্জীবিত।

অন্ন বস্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সম্মানের সহিত বেঁচে থেকে স্বাধীন মত প্রকাশ এসব মৌলিক অধিকার পরিপূর্ণভাবে ভোগ করার নামই হচ্ছে মৌলিক অধিকারের প্রাপ্ত সুযোগ।

বাংলাদেশের নাগরীকদের জীবনে স্বাধীনতার সুফল মৌলিক অধিকার ভুন্ঠিত হয়েছে বলেই সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে কোটি কোটি মানুষ।

ভালো লাগলে শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *