যে কারণে বাংলাদেশে আসবে না পঙ্গপাল


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যেই ভারত ও পাকিস্তানে তাণ্ডব চালাচ্ছে পঙ্গপাল। ধ্বংস করছে মাইলের পর মাইল ক্ষেতের ফসল। তবে এটি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

locusts imageভারতে ফসলের ক্ষেতে তাণ্ডব চালাচ্ছে পঙ্গপাল

সম্প্রতি সংস্থাটি জানায়, পঙ্গপালের ঝাঁক পাকিস্তান ও ভারতে হানা দেওয়ার পর বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে এখন আর এ নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ মৌসুমী বায়ু অনুকূলে না থাকায় পঙ্গপালের ঝাঁক বাংলাদেশে আসার সম্ভাবনা নেই।

পঙ্গপালের গতিবিধির বিষয়ে গত ২৭ মে প্রকাশিত সর্বশেষ পর্যবেক্ষণে এ কথা জানায় এফএও। বিশ্বজুড়ে পঙ্গপালের গতিবিধির ওপর পর্যবেক্ষণ করছে সংস্থাটি। পাশাপাশি যেসব দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের সতর্কও করছে।

এফএও তাদের প্রতিবেদনে জানায়, পঙ্গপালের ঝাঁক পাকিস্তান থেকে ভারতে প্রবেশের পর হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। এখন এরা উড়ে গেছে রাজস্থানের মরু অঞ্চলের দিকে।

সেখানেও তাণ্ডব চালানোর পর এরা মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের দিকে উড়ে যেতে থাকবে। এমনকি বাতাস অনুকূলে পেলে এরা ওড়িষ্যা ও বিহারেও আসতে পারে। এরপর মৌসুমী বায়ু দিক পরিবর্তন শুরু করলে এরাও নিজেদের গতিপথ পরিবর্তন করে ফের রাজস্থানের দিকে ফিরে যাবে।

এরপর মৌসুমী বায়ু পুনরায় বাংলাদেশে অভিমুখে দিক পরিবর্তন করলেও তখন আর পঙ্গপালের ঝাঁক সেখান থেকে যাবে না। কারণ ততদিনে তাদের প্রজনন ঋতু চলে আসবে। প্রজননের সময় পঙ্গপাল তাদের চলাচল থামিয়ে দেয়। তাই চলতি বছর পঙ্গপালের ঝাঁক দক্ষিণ ভারত, বাংলাদেশ ও নেপালের দিকে আসার সম্ভাবনা নেই।

একই ধারণা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার পতঙ্গবিদরাও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *