শোকতারা – এম এ গফফার


আমার মনের আকাশে লক্ষ্য তারার মাঝে
খোজেছি তোমাকে।
সাগরের বিশাল গভীরতার মাঝে হাজার
ঝিনুকের মাঝে খোজেছি তোমাকে।
নির্জন রাতের নীরব দৃশ্যগুলোর মাঝে
প্রাণের ব্যকুল সমবেদনায় রজনী
প্রভাত হয়ে যায়।
আকাশে দুর দিগন্তে স্বর্নালী পায়রা গুলো
বিরহের বেদনায় ছুটে চলেছে
প্রিয়ার অভিসারে।
ভ্রাম্যমাণ নদীর কলতান আর রাখালিয়া
বাশীর সুরে খোজেছি তোমাকে।
অনতি দুরে সমুদ্রের বিশাল জল জোস্নায়
নীরব দৃশ্যগুলোর মাঝে খোজেছি তোমাকে।
শ্বাসত বেদনায় মনের আবেগ অনুভূতি গুলো
ভাবনায় ভাবনায় কেটে যায়
প্রহর ও রজনী।
রাত জাগা পাখিগুলো প্রিয়ার সমবেদনায়
বিরহের গান গেয়ে কাটায় রজনী।
আমার মনের আকাশে তোমার বিরহ বেদনা
জ্বলে গো শোকতারা।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *