এম সি কলেজের ইসলামের ইতিহাসের সাবেক শিক্ষক অধ্যাপক আবু তৈয়ব চৌধুরী আর নেই


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: জগন্নাথপুরের কৃতিসন্তান, উপজেলার হবিবপুর কিশোরপুর গ্রামের অধিবাসী সিলেট এম সি কলেজের সাবেক ইসলামের ইতিহাসের অধ্যাপক মো. আবু তৈয়ব চৌধুরী (৯০) আর নেই। মঙ্গলবার দিবাগত রাতে সিলেট শহরের কুমারপাড়ার বাসায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।

সিলেট সরকারি কলেজ ১৯৮৩-১৯৮৫ সেশনে  ইন্টার মিডিয়েট এর ছাত্র হিসেবে ভর্তি হওয়ার পর প্রফেসর মো: আবু তৈয়ব স্যারকে নিকট থেকে দেখার সুযোগ হয়। এই শিক্ষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় পড়াতেন।

এই শিক্ষক সজ্জন, ধার্মিক ও আদর্শ মানুষ। তিনি শিক্ষকতা জীবনে সিলেট সরকারী কলেজ, এম সি কলেজ, মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারী কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন কলেজে চাকুরী করেছেন। বরিশাল বি এম কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।

সিলেট এম সি কলেজ বর্তমানে সিলেট সরকারি কলেজের ক্লাশে সকল ছাত্র ছাত্রী মনযোগ সহকারে এই শিক্ষকের কথা শুনতো। প্রফেসর আবু তৈয়ব সকলের নিকট একজন আদর্শ শিক্ষক ছিলেন। তিনি ক্লাশে পড়ানোর সময় বাস্তব জীবনে প্রতিষ্ঠিত হওয়ার শিক্ষাও হাতে কলমে বুঝিয়ে দিতেন। শিক্ষক হিসেবে ছাত্রদের সাথে তাঁর সম্পর্ক ছিল মধুর।

তিনি ১৯৯৬-১৯৯৮ পর্যন্ত সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। অধ্যক্ষ থাকাকালীন সময়ের কথা বলতে গিয়ে বলেন, পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোরতার কারণে তখন ছাত্ররা সহজে নকল করার সুযোগ পেতোনা। ১৯৯৭ সনে ৫৫ জন, ১৯৯৮ সনে ৭৮ জন ছাত্রকে এইচ.এস.সির ফাইনাল পরীক্ষায় নকলের জন্য হল থেকে বহিষ্কার করা হয়। এজন্য সিলেটের তৎকালীন জেলা প্রশাসক জনাব আইয়ুব আনুষ্ঠানিকভাবে স্যারকে ধন্যবাদ জানান।

এই শিক্ষক সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ পদ থেকে ২৯ জুন ১৯৯৮ সনে অবসর নেন। তার সহধর্মিণী মিসেস জাহানারা বেগম সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

এই সুনাম ধন্য শিক্ষক ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করতেন। পরিবারের ক্ষেত্রেও তিনি এর ব্যতিক্রম নন। তার একমাত্র ছেলে জনাব আহমদ হুমায়ুন কবির চৌধুরী সুনামগঞ্জ সরকারি কলেজে ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন।

এই গুনী ব্যাক্তিত্বের মৃত্যুর খবরে সাবেক ছাত্র ছাত্রীদের ও এলাকার জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুম আবু তৈয়ব চৌধুরী জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মরহুম কুতুব উদ্দিন চৌধুরীর বড় ভাই।

তাঁর মৃত্যুতে প্রবাস বার্তার পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাস বার্তার প্রধান সম্পাদক ম আ মোশতাক, সিনিয়র সম্পাদক মাহমুদ নূর, সাহিত্য সম্পাদক তাবেদার রসুল বকুল, লস এঞ্জেলস আমেরিকা প্রতিনিধি গোলাম কিবরিয়া, লন্ডন প্রতিনিধি মোহাম্মেদ সামাউন, জালালপুর প্রতিনিধি মোঃ আওলাদ হোসেইন, কুলাউড়া প্রতিনিধি মোঃ শাহজাহান সিরাজ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *