প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম মিশিগান প্রতিনিধি ফারজানা চৌধুরী ও মন্জুরুল করিম তুহিন :: গত শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের গেটস অফ কলম্বাসে আনুষ্ঠনিকভাবে শুরু হলো মোহাম্মদ কামরুল হাসান এবং শাহাব আহমেদের নির্বাচনী প্রচারণা।

হ্যামট্রাম্যাক শহরের বর্তমান কাউন্সিল মেম্বার কামরুল হাসান ওয়েইন কাউন্টি কমিশনার হিসাবে নির্বাচন করতে যাচ্ছেন এবং যেটা কিনা অবশ্যই বাংলাদেশী আমেরিকানদের জন্য গর্বের বিষয়। এবং হ্যমট্রামিক সিটির প্রথম কাউন্সিলর জনাব সাহাব আহমদ সুমিম Michigan District 4 এর State Representative হিসাবে নির্বাচন করবেন। যিনি কিনা একমাত্র বাংলাদেশী আমেরিকান Candidate হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
আগামী ৪টা আগষ্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন।

মোহাম্মাদ আজিজ সুমনের পরিচালনায় কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। অনুষ্টানে বক্তব্য রাখেন আল ফালাহ মসজিদের ইমাম জনাব আব্দুল লতিফ আজম, সৈয়দ ইকবাল চৌধুরী, আকিকুল হক শামীম, মাসুদ খান, নাজমুল হাসান শাহীন, আবদুস শকুর খান মাখন, বকুল তালুকদার, মুহীত মাহমুদ, এনাম মিয়া, আবু মুসা, নাইম চৌধুরী, মনজুরুল করিম তুহিন, নাজেল হুদা, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন নুরুল হক, মোশাররফ চৌধুরী লিটু, সেলিম আহমদ, ময়নুল হক, জাকির হোসেন, শাহাদত হোসেন মিন্টু, ফয়সল চৌধুরী, নাজমুল হোসন শোভন, জুবায়ের হাসান, নাঈম চৌধুরী, আকিকুল হক শামীম, খাজা শাহাব আহমদ, সহ বাংলাদেশী কমিউনিটির দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তি বর্গ। এছাড়া বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।
