সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে ঢলের পানিতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। জুয়েল মিয়া (২৭) নামের ওই যুবক গতকাল শনিবার রাতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাঘটিয়া গ্রামের আফাজ মিয়ার ছেলে।

প্রতীকী ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নিহত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় এলাকায় যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা গাছ, কাঠ ধরতে সেখানে কয়েক দিন থেকে ভিড় করেন স্থানীয় লোকজন।

গতকাল দুপুরে ইঞ্জিনচালিত ছোট একটি নৌকায় করে আরও দুজনকে সঙ্গে নিয়ে জুয়েল মিয়া সেখানে যান। একপর্যায়ে তাঁরা বিএসএফের নিষেধ উপেক্ষা করে নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এরপর বিএসএফ গুলি চালায়। এতে জুয়েল মিয়া আহত হন। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত নয়টার দিকে তিনি মারা যান।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *