প্রবাস থেকে স্মরণ করি
প্রিয় জন্মভূমি।
নদী মাতৃক দেশ আমার
অপূর্ব সুন্দরী।
বর্ষাকালে স্বদেশ ভূমি
ভাসান্ত রুপান্তর।
পদ্মা মেঘনার রুপালি ইলিশ
প্রিয় ভূমির মাছ।
সুরমার তীরে ঘর আমার
সুরমায় বসতবাড়ি।
সুরমার বুকে সাতার কেটে
অতীত বাল্যস্মৃতি।
জন্মদেশের রুপ বৈচিত্র মনোমুগ্ধকর
ছয়টি ঋতুর সৌন্দর্য বিলাসে
ধন্য সোনার দেশ।
বৈশাখ মাসে সবুজ প্রান্তরে
সোনালী ফসল ফলে।
কৃর্ষক শ্রমিক মনের সুখে
ফসল কাটে মাঠে।
বসন্ত কালে ফুলের সুভাষে
রুপসী জন্মভূমি।
প্রকৃতির অনন্য রূপমাধুরী
প্রিয় স্বদেশ ভূমি।
নীল আকাশে দুর দিগন্তে
শাপলা ভাসে বিলে।
নীল গগনে বলাকা গুলো
মাছ ধরে সে বিলে।
প্রিয় ভূমির স্মৃতিকথা ভাবি যখন মনে
ইচ্ছা জাগে প্রবাস মনে
যেতে জন্মদেশে।
আঁকাবাঁকা মেঠো পথে
চলতে ভাল লাগে।
অনেক দিনের স্বপ্ন
আমার মিটবে স্বদেশ গিয়ে।
