প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারো মৃতের সংখ্যা বেড়েছে। বেডেছে আক্রান্ত সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (শনিবার) মৃত্যু হয়েছে ১৪৮ জনের। এর আগে গতকাল শুক্রবার ৪৮জন বৃহস্পতিবার ছিলো ৮৫ জন, বুধবার ছিলো ১২৬ জন, মঙ্গলবার ছিলো ১৫৫ জন, সোমবার ছিলো ১৬ জন। মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৭৯৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়নি।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২০ জন। গতকাল শুক্রবার ছিলো ৫১২ জন, বৃহস্পতিবার ছিলো ৬৪২ জন, বুধবার ছিলো ৬৩০ জন, মঙ্গলবার ছিলো ৫৮১জন, সোমবার ছিলো ৩৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৯৫৩ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৮ জন, ওয়েলসে ১ জন, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।
