কে আছে এমন আমার মতন,
সয়েছে শত যাতনা?
দারিদ্রতার কারণে ঘুমানোর তরে,
পায়নি খুঁজে নরম বিছানা।
কে আছে আমার বাবার মতন,
কেঁদে কেঁদে ফেলেছে চোখের জল?
জালিমের অত্যাচারে বোবা হয়ে,
কাটায়েছে জীবন এমন বল?
কে আছে আমার মায়ের মতন,
সহযোদ্ধা হয়ে দিয়েছে শান্তনা?
গভীর নিশিতে আল্লারে ডেকে,
চেয়েছে গোছাতে মনের যাতনা।
কে আছে আমার ভাইয়ের মতন,
বেকারত্বের ভারী বোঝা বয়েছে?
ঘুষ দেয়নি বলে হয়নি চাকুরী,
সার্টিফিকেটের মূল্য বিফলে গেছে।
কে আছে আমার বোনের মতন,
স্কুল ছেড়েছে বখাটেদের জ্বালায়?
পর্দা করেও পায়নি রেহাই,
ধর্ষিতা হয়ে দুনিয়া হতে নিয়েছে বিদায়।
এমনি অনেক মজলুম রয়েছে,
তোমার আনাচে,কানাচে পড়ে।
কতজন লিখে তাদের কথা,
কতজনই বা তাদের চিন্তা করে?
দুখের অনলে কেঁদে,কেঁদে ফিরি,
করতে পারিনা কোন প্রতিবাদ।
জালিমের অত্যাচার বন্ধ করতে,
আল্লাহর কাছে জানাই ফরিয়াদ।
১৫/০৭/২০
