ভালবাসা – গোলাম কিবরিয়া


শব্দটার মধ্যে রয়েছে গভীর একটা বন্ধন। সত্যিকার অর্থে কাউকে ভালবাসতে হলে কাছে যাওয়া লাগে না। হাতে হাত রেখে কৃষ্ণচূড়ার নীচে বসে ঘন্টার পর ঘন্টা মিষ্টি মিষ্টি সুরের ঝনঝনানি ইতারে পাঠাতে হয় না। কৃষ্ণচূড়ার গাছকে সাক্ষী রেখে প্রতিজ্ঞাবদ্ধ , দুইজনের মধ্যে আরেক জনের উরুর উপরে মাথা রাখার প্রয়োজন নাই। মাথার চুলের মধ্যে হাত দিয়ে আদর করা, একজন আরেকজনের আঙ্গুলের নখের সাথে খেলাধুলা। বাদাম ওয়ালার কাছ থেকে বাদাম কিনে খোসা ছাড়িয়ে একে অন্যের হাতে তুলে দেওয়া।

ফেসবুকের সুবাদে অনেকের সাথে গভীর ভালবাসায় আবদ্ধ। এমনও অনেক বন্ধু রয়েছে জীবনে ওদেরকে সামনা সামনি দেখা হয় নাই। সমাজ নিয়ে চিন্তা ভাবনা, রাষ্ট্র নিয়ে চিন্তাভাবনা, অন্যায় অবিচার, ভন্ড ধার্মিকদের নিয়ে লেখালেখি করতে গিয়ে অনেকেই হয়ে গেছেন আমার প্রিয়জন। যার কারনে নশ্বর পৃথিবীতে বেঁচে থাকতে উৎসাহিত করে। একে অন্যকে দুই এক দিন ফেসবুকে কোন পোস্ট না থাকলে মেসেঞ্জারে ঠুকা। মনের মানুষটির জন্য অনেক কিছুর চিন্তায় উদ্বিগ্ন করে ফেলে। গড়ে ওঠে নিঃস্বার্থভাবে প্রেম-ভালোবাসা।

কলেজ জীবনের ঘনিষ্ঠ বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ। এরকম আলাপ করা দেখলে স্বাভাবিকভাবে মনে হবে পরকীয়া প্রেমে লিপ্ত দুজন। কিন্তু এই আলাপের মধ্যে রয়েছে ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ। বান্ধবীর সাথে ড্রইংরুমে বসে গ্লুকোজ বিস্কুট দিয়ে চা পান। কলেজ জীবনে দুইজনের পবিত্র সম্পর্কের কথা গুলো। দুই বন্ধুর সংসার জীবনের ভাল-মন্দ আলাপের একটা অংশ। বান্ধবীটা ফেসবুকে আমার লেখালেখি সব সময় পড়ে। কিন্তু কোন কমেন্ট বা লাইক বাটন টিপাটিপি করে না। উনি একজন ফেসবুকের ময়দানে গ্যালারিতে বসে থাকা একজন দর্শক।

সবচেয়ে ভাল লাগে এতো আলাপের মধ্যে হঠাৎ করে নিয়ে আসে ধর্মচর্চার খবরা খবর জানতে। বান্ধবী কয়েকবার হজ করে ফেলেছে। আলাপের একসময় চলে আসে পরকালের জীবন নিয়ে কথাবার্তা ! সেই জীবনের জন্য আমি কতটুকু পুণ্যতা একাউন্টে জমা করেছি। বন্ধুটার একটাই চিন্তা যে সময় আমি ফেসবুকে যে সময় ব্যয় করি এসব মূল্যহীন। সব কিছুর পরেও রাগ না হয়ে ,বান্ধবীর প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা হৃদয়ে স্থান করে বসে থাকে।

ফেসবুকে বিচিত্র ধরনের মন- মানসিকতা লোকের বিচরণ । কেউ আছে নিজের স্বার্থের জন্য ভালবাসার পুলক জাগায় মনে। আবার কেউ আছে নিঃস্বার্থভাবে মানুষ হিসাবে অন্যকে ভালবাসে। অনেক সময় মনে হয় ফেসবুকের বন্ধুত্বের মধ্যে রয়েছে মধুর একটা সম্পর্ক। যে সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও অনেক মধুর। সম্পর্ক গুলো গড়ে ওঠে সুন্দর লেখনীতে মনের ভাব প্রকাশের মাধ্যমে। এমন একজন বড় বোন ইতিহাস ,সাহিত্য, ধর্মীয় জ্ঞানের ভান্ডারীর সাথে পরিচয়। নিজেই আশ্চর্য হয়ে যাই কথা বললে মনে হয় মিনি একটা কম্পিউটার। পবিত্র কুরআন শরীফের কোন সুরা কখন অবতীর্ণ হয়েছে এবং কেন হয়েছে বিস্তারিত তথ্য নিমিষেই দিয়া দেন। শুধু যে ধর্মীয় জ্ঞানের ভান্ডারী তাই না। কবিতা গান ভারতবর্ষের ইতিহাস সব কিছুতেই রয়েছে অনেক জ্ঞান। যখনই কোন ধর্মীয় আলাপ শুরু হয় তখন মনে হয় মুগ্ধ হয়ে শুনতে। কারণ আমার মতো একজনের সাথে আলাপ করা এক ধরনের কষ্টকর। কখনো আঘাত দিয়ে যুক্তি তর্কে লিপ্ত হয়ে যাই। যেহেতু আমার চিন্তা ভাবনা, মন- মানসিকতা চিন্তাভাবনা দশজনের চেয়ে ভিন্ন। ভালবাসা মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায়।

হাতের পাঁচ আঙুল যেমন সমান না তেমনি আমরা। অনেক জিনিস করে থাকি যাহা আত্মঘাতী হয়ে যায়। সমাজের সেবা, সৃষ্টিকর্তার সান্নিধ্য পাবার জন্য ব্যাকুল। এই বিশাল ফেসবুকের জগতে অনেকেরই সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠা স্বাভাবিক। তবে অনেক সম্পর্কে রয়েছে ক্ষনিকের মান-অভিমান। একজন আমার পুরুষ বন্ধু খুবই নামাজী। আলাপ কালে অবস্থায় যখন নামাজের সময় হয় বিদায় নিয়ে নামাজ পড়তে চলে যায়। নিজেই অনুতপ্ত হয়ে যাই বাহ দারুন সুন্দর । ওর মনের কান্না একজন বন্ধুকে আরেক বন্ধু কিভাবে আমাকে ধর্মের ছায়াতলে নিয়ে আসা যায়। অনেক ওয়াজ নসিয়ত করে। সেজন্য টেলিফোনে অথবা ফেসবুকের মাধ্যমে নিমন্ত্রণ জানায়। ওর কথাবার্তায় মনে হয় জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত যেন না হই। সত্যিকার অর্থে যে নিজেকে ভালবাসে সে অন্যকে ও কেউ ভালবাসে। আসুন মনের নোংরামি ছেড়ে নিজেকে ভালবাসুন এবং অন্যকেও ভালবাসতে চেষ্টা করুন। বন্ধুরা দোয়া রাখো তোমাদের ভালবাসার সঠিক মূল্যায়ন যেন করতে পারি।
কিবরিয়া
১৪ই জুলাই ২০২০ সাল
লস অ্যাঞ্জেলেস

ভূপেন হাজারিকার একটি গানের কথাগুলো তুলে ধরতে হলো:

আমি ভালবাসি মানুষকে
শিল্পীঃ ভূপেন হাজারিকা,

আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
আমাদের দুজনের সব ভালোবাসা আজ
এসো বিলিয়ে দিই এই দেশটাকে।

নতুন জীবনের সন্ধান পাবার জন্যে
মিলে মিশে যাই এসো জনতার এই মহারন্যে
সহস্র প্রাণেরো স্বপ্ন মিছিল নিয়ে নবীন দিগন্ত ডাকে….

আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে।

সময়ের স্রোতে ভেসে আসা এই ছোট্ট জীবন নিয়ে
কি হবে বলো না প্রেমেরও বাধনে নিজেকে হারিয়ে দিয়ে
প্রেমেরই স্বর্গ খুজেছি আমরা এতদিন
মানুষের পৃথিবীতে হয়ে আছে চিরদিন সেতো লীন
যন্ত্রনা পেরিয়ে বঞ্চনা এরিয়ে
সূর্যতারি ছবি আঁকে আঁকে আঁকে।

আমি ভালোবাসি মানুষকে
তুমি ভালোবাসো আমাকে
আমাদের দুজনের সব ভালোবাসা আজ
এসো বিলিয়ে দিই এই দেশটাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *