লন্ডনে আট তলা থেকে পড়ে আহত বাংলাদেশি শিশু


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আট তলা থেকে পড়ে বাংলাদেশি বংশোদ্ভূত চার বছর বয়সী এক‌ শিশু লন্ড‌নের এক‌টি বহুতল ভব‌নের আট তলা থে‌কে প‌ড়ে গিয়ে গুরুতর আহত হয়ে‌ছে।
স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) বি‌কে‌লে পূর্ব লন্ড‌নের (ই ওয়ান) এলাকার এক‌টি বহুতল ভব‌নের সাম‌নের রাস্তায় শিশু‌টিকে পড়ে থাকতে দেখা যায়।
খবর পে‌য়ে সেখানে পু‌লিশের পাশাপাশি এম্বুলেন্সও আসে। তারা শিশু‌টি‌কে হাসপাতা‌লে নি‌য়ে যায়।
লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলি‌শের একজন মুখপাত্র জানান, তারা এ ঘটনায় তদন্ত শুরু ক‌রে‌ছে।
বর্তমানে শিশু‌টি‌কে আইসিইউতে রাখা হ‌য়ে‌ছে। আর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *