ঈদের উল্লাসে – ম আ মোশতাক


জটিল জীবনের কুহেলি অন্ধকার আর

অজস্র মানুষের দুঃখের কালিমা,

সব মুছে যাক অন্তর থেকে,

এই ঈদের দিনে ।

সুখী সুন্দর মানবতার জীবন –

প্রশান্ত হাসিতে ভরে যাক,

অশান্ত মন হউক শান্ত,

এই ঈদের দিনে ।

ধনী গরীব নাই ভেদাভেদ,

সব ভেদাভেদ ভুলে গিয়ে,

এসো মোরা এক হয়ে যাই,

এই ঈদের দিনে ।

ঈদের দিনে কামনা মোর সবার জন্যে,

ঈদের উল্লাসে হউক উল্লাসিত,

ঈদের ছন্দে হোক ছন্দিত ।

নন্দিত হোক আনন্দের কলেবরে ।

১৯৮৮ সাল


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *