সর্বকালের সর্বজনের স্বপনে জাগরনে
তুমি জাগো ধরণীর উজ্জ্বল রবি কিরণে
উদ্ভাসিত নজরুল
দুর্বল দরিদ্রের না বলা কথা
অসহায় অবলার হৃদয়ের ব্যাথা ।
তোমার গানে, কবিতায় তুমি যে বিদ্রোহী
অন্যদিকে তুমি প্রেমি হে বিরহী
যখন পড়ি তোমার কবিতা, গাই তোমার গান
সকল দুঃখে বেদনায় পাই পরিত্রান
তুমি যে বিধাতার দান, শ্রেষ্ঠ সন্তান।
জগতে লাঞ্চিতা নারী যত ছিল চারিধার
তুমি তাদের জন্য চেয়ে গেলে সব অধিকার
হে মোর প্রিয় কবি ব্যথার মতো বিঁধে আছো মোর হৃদয়ে
তাই এ ব্যথার ডালি দিয়ে উপহার কবিতা তোমার শতাব্দীতে।
রচডেল, ইংল্যান্ড।
বিশেষ দ্রষ্টব্য: ১৯৯৯ সালে কাজী নজরুলের শতবার্ষিকীতে লেখা কবিতা।
