আল্লামা শাহ আহমদ শফী আর নেই


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি মাহমুদুর রহমান শানুর :: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে তিনি মারা যান।
হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করার পরপরই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল বোর্ডে বসেন। শুক্রবার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুপুরে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় এনে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
দেশের শীর্ষ কওমি আলেম ১০৫ বছর বয়সী আল্লামা আহমদ শফী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আল্লামা শফী আলেম সমাজের অভিভাবক ছিলেন। তাঁর নেতৃত্বে আলেম সমাজ ঐক্যবদ্ধ ছিল।
তাঁর মৃত্যুতে যুক্ত রাজ্য জাসদের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দরা হলেন যুক্ত রাজ্য জাসদের সহ সভাপতি মুজিবুল হক মনি। সৈয়দ এনামুল হক। আব্দুল হালিম চৌধুরী। সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক। সিনিয়র জাসদ নেতা মতিউর রহমান মতিন। যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
সহ সম্পাদক মাসুক হোসেন। সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন খান শামীম। শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর। অর্থ সম্পাদক রেদোয়ান খান। প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান আহমদ। জাসদ নেতা হেলাল আহমেদ। অলিউর রহমান খান। কিশোয়ার লিটন।
নারী জোটের আহবায়ক রুবী হক। যুগ্ম আহবায়ক রেহেনা বেগম।অর্থ সম্পাদিকা ও মানবাধিকার কর্মী জোছনা পারভীন প্রমুখ। আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।আমিন। জাতি একজন মহান ইসলামী আন্দোলনের পথিকৃৎ হারালো। শুন্য স্থান পূর্ণ হবার নয়।যুগে যুগে এই রকম আলেম তৈরী হবে না।
, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *