এমসি কলেজে গণধর্ষণ: আরও এক আসামি গ্রেফতার 


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার ৬নং আসামি মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশ।

সোমবার রাত ১২টায় সিলেটের জৈন্তাপুরের হরিপুর এলাকার মাহফুজের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রবাস বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা।

এ নিয়ে মহানগর পুলিশের চাঞ্চল্যকর এই মামলায় এজাহারনামীয় ৫ আসামিসহ ৭ জনকে গ্রেফতার করল সিলেট রেঞ্জ পুলিশ ও র‌্যাব।

পুলিশ সুপার ফরিদ উদ্দিন প্রবাস বার্তার প্রতিনিধিকে জানান, আসামি মাহফুজুর রহমানকে মঙ্গলবার সকালে এসএমপির নিকট হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *