-
জাতির সাথে এ কেমন প্রতারণা : মির্জা ফখরুল

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ঢাকা প্রতিনিধি ঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সরকার এই দেশকে একটা পরনির্ভরশীল দেশে পরিণত করতে যাচ্ছে। আপনারা শুনেছেন, আজকে আমাদের দেশে শিক্ষিত যুবকেরা চাকুরি পায় না, কর্মসংস্থান নিচের দিকে নামছে। তিনি বলেন, একদিকে উন্নয়নের কথা বলে, অন্যদিকে আমাদের ছেলেদের চাকুরি নেই। অথচ একই সময়ে আজকে ভারত থেকে কর্মীরা…
-
বাংলাদেশ সরকার মশা নিধন করতে ব্যর্থ হয়েছে ঃ কর্নেল অলি আহমেদ

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ঢাকা প্রতিনিধি ঃ বিদেশ থেকে ডেঙ্গুর ওষুধ আনার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আমি মন্ত্রী থাকলে ১০ ঘণ্টার মধ্যে ওষুধ নিয়ে আসতাম। শুক্রবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অলি আহমদ বলেন, সুপ্রিম কোর্টের বিচারকদের অনুরোধ করবো,…
-
হাবিবুর রশিদ হাবিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ঢাকা প্রতিনিধি ঃ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নগরের এ শাখার সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় হাবিবকে এ দায়িত্ব দেয়া হয়েছে। ঢাকা মহানগর বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু এ তথ্য…
-
বিশ্বনাথে কুনিয়া-ঘুনিয়া খাল অমসৎজীবিদের দখলে : রাজস্ব হারাচ্ছে সরকার

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম বিশ্বনাথ প্রতিনিধি ঃ দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা দখল করে রেখেছেন খাজাঞ্চী ইউনিয়নের কুনিয়া-ঘুনিয়া খাল। এমন অভিযোগে স্থানীয় এলাকাবাসি গত ৭ জুলাই বিশ^নাথ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে প্রকাশ : উপজেলার মদনপুর মৌজার জেএলনং ১৭ দাগ নং ১৭৭, ৩৫২, ৭৩৯, ৯৪৩, ৯৫৩ দাগে কুনিয়া-ঘুনিয়া খালের অবস্থান। খালটি দীর্ঘদিন ধরে অমসৎজীবি সদস্য…
-
সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম সিলেট প্রতিনিধি ঃ সিলেটে ক্রমেই ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত দুইদিনেই সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৪ জন। সবমিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন। সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত) সিলেট বিভাগে ডেঙ্গু…
-
বিএনপির ডেঙ্গু সচেতনতামূলক র্যালিতে পুলিশের বাধা

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ঢাকা প্রতিনিধি ঃ রাজধানী ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। ডেঙ্গুতে আতঙ্কগ্রস্ত মানুষদের সচেতন করতে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন্দ্রের এই নির্দেশনায় র্যালি বের করেছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা জজ কোর্টের গেটের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ব্যানারে র্যালিটি শুরু…
-
সিলেটে নগরীতে ছাত্রলীগের সংঘর্ষে ঘরে থাকা বাবা-মেয়েসহ গুলিবিদ্ধ ৫

প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম সিলেট প্রতিনিধি ঃ সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে বাবা-মেয়েসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সিলেট নগরের আখালিয়া নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মারুফ নামের এক ছাত্রলীগকর্মীর অবস্থা গুরুতর। আহতরা হলেন- ছাত্রলীগের শহীদ নুর হোসেন ব্লকের…
-
আজ শোকাবহ আগস্টের প্রথম দিন

প্রবাসবার্তা২৪ ডটকম ব্রাক্ষণবাডিয়া থেকে নেজাম উদ্দিন সাগর :- ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাকতরা হত্যা করে। এরপর বিশ্ব মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নীরদ সি চৌধুরী বাঙালিদের ‘বিশ্বাস ঘাতক’ হিসেবে বর্ণনা করে বলেছেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে নিজেদের…
-
সিসিকের ৬০ ভাগ ট্যাক্স এখনও পাওনা —-মেয়র আরিফ

প্রবাসবার্তা২৪ ডটকম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীবলেছেন, আয়কর ব্যক্তি ও পরিবারকে সুরক্ষা দিতে পারে। আয়কর সনদ সর্বক্ষেত্রে প্রযোজ্য। তিনি বলেন, আয়করদেওয়ার অর্থ এই নয় যে, আপনার ওপর আয়করের বুঝা বেড়ে যাবে। আয়কর দিয়ে দেশকে উন্নতির দিকে নিয়েযেতে হবে। নিজেকে সরকারের একজন ‘ট্যাক্স কালেক্টর’ দাবি করে সিসিক মেয়র বলেন, এখনও সিসিকের ৬০ ভাগ ট্যাক্সপাওনা রয়েছে। অনেকে ১৬ বছর ধরেও ট্যাক্স দেয় না। এটা সহজীকরণ প্রক্রিয়ায় আদায় করতে চেষ্টা চালিয়েযাচ্ছি। অন্য অঞ্চলের তুলনায় সিলেটের প্রেক্ষাপট ভিন্ন। এখানে লোকজনকে বুঝিয়ে বললে সহজে করদাতাবাড়াতে পারবেন। এখন পুরুষ থেকে নারীরা অধিক সচেতন। তাই কর আদায়ে ডোর টু ডোর গিয়ে নারীদের উদ্যোগীকরতে হবে। নারীদের বুঝাতে পারলে তারাই পরিবার প্রধানকে বুঝাতে সক্ষম হবেন। সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯ ও ১০ নং ওয়ার্ডে আয়কর জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিরবক্তব্যে তিনি বুধবার এ কথা বলেন। তিনি বলেন, সহজে কর আদায় করতে হলে মানুষের মধ্যে থেকে ভীতি কাটাতে হবে। আয়কর বিষয়ে এখনওমানুষের মধ্যে পুরোনো সেই ভীতির ভ্রান্ত ধারণা বিরাজমান রয়েছে। সিসিক মেয়র বলেন, সিলেটে শতকরা ৭০ ভাগ বাড়িঘর প্রবাসীদের টাকায় নির্মিত। তারা কষ্টার্জিত অর্থ দেশেপাঠান। প্রবাসীদের রেমিটেন্সের টাকা দেশের ব্যবসা-বাণিজ্যে ব্যবহৃত হয়ে আসছে। তাই প্রবাসীদের আইনগতভাবেকিভাবে সহায়তা করা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট কর অঞ্চলের করকমিশনার রনজীত কুমার সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিসিকের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান, ৮নং ওয়ার্ডেরকাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ১০নং ওয়ার্ড কাউন্সিল তারেকউদ্দিন তাজ, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধরভুলা, সাংবাদিক আফতাব চৌধুরী প্রমুখ। সহকারি কর কমিশনার মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন, সিলেট কর অঞ্চলের যুগ্মকর কমিশনার পঙ্কজ লাল সরকার।
-
সিসিকের বর্জ্য ও ব্যবস্থাপনা কর্মীদের ছুটি বাতিল
প্রবাসবার্তা২৪ ডটকম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরীঃ মশা নিয়ন্ত্রণে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্যও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এক জরুরী সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে ওই সংবাদসম্মেলন করেন সিসিক মেয়র আরিফ সংবাদ সম্মেলনে মেয়র বলেন, বাসাবাড়ির বাইরের মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা তিন দিনের বেশি জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাইএডিস মশার বংশ বিস্তারের উৎসগুলো নষ্ট করেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্ত থাকা যাবে। মেয়র বলেন, সিসিক মশকনিধন কর্মীরা ঘরের বাইরে খোলা জায়গায় এই উৎসগুলো ধ্বংস করতে নিয়মিত কাজকরছে। তবে বাসার ভেতরে এবং আশ পাশের এডিস মশা নিয়ন্ত্রণে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। প্রতিটিবাসায় বসবাসকারীকে উদ্যোগী হয়ে এডিস মশার উৎস নির্মূল করতে হবে। এছাড়া কোনোভাবেই বাসা-বাড়িরআঙ্গিনা অপরিষ্কার রাখা যাবে না। বাসা-বাড়ির আঙ্গিনা পরিস্কার না রাখলে জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান মেয়র। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজওয়ান আহমদ, রেজাউল হাসান কয়েছ লোদী, শান্তুনু দত্ত সন্তু, প্যানেল মেয়র-৩ এবিএমজিল রহমান উজ্জল, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, অ্যাডভোকট সালেহ আহমদ সেলিম, সওকত আমীন তৌহিদ,প্র্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম সুম, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রুহুলআলম।