- কাঁঠালের শর্করা—ফ্রুকটোজ ও সুকরোজ দ্রুত শক্তির জোগান দেয়। কাঁঠালে কোলেস্টেরলজাতীয় উপাদান না থাকায় যেকোনো বয়সের মানুষই কাঁঠাল খেতে পারেন।
- কাঁঠালের হলুদ ও রসাল অংশে রয়েছে ক্যানসার প্রতিরোধক উপাদান। অ্যান্টি–অক্সিডেন্টেরও একটি ভালো উৎস কাঁঠালের কোষ।
- কাঁঠাল হজমপ্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে। মল তৈরির প্রক্রিয়া সচল রাখে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি মেলে।
- কাঁঠাল ত্বকের বলিরেখা বা বয়সের ছাপ কমাতে সহায়তা করে। কাঁঠালের অ্যান্টি–অক্সিডেন্ট উপাদান বয়োবৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে। ফলে ত্বকে বয়সের ছাপ দেখা যায় না। তাই ত্বকের বয়স ধরে রাখতে অর্থাৎ চেহারায় লাবণ্য ধরে রাখতে চাইলে নিয়মিত কাঁঠাল খেতে পারেন।
- কাঁঠালে রয়েছে ম্যাগনেশিয়াম, যা শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এতে ক্যালসিয়ামও আছে কিছু পরিমাণ। কাজেই নিয়মিত কাঁঠাল খেলে হাড় ও দাঁতের গঠন মজবুত থাকে।
- কাঁঠালের নানা রকম খনিজ উপাদান শরীরের নানা রকম গ্রন্থি সুস্থ রাখতে সাহায্য করে। কাঁঠালের কপার নামক খনিজ উপাদান থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক হরমোন তৈরির ক্ষমতা বজায় রাখে। কপার মানুষের দুঃশ্চিন্তা ও অবসাদ দূর করতে সাহায্য করে।
- কাঁঠালে রয়েছে ডায়েটারি ফাইবার। এটি মলাশয় থেকে বিষাক্ত উপাদান অপসারণ করে। কাঁঠাল মলাশয়ের ক্যানসার প্রতিরোধেও কার্যকর।
- যাঁদের আলসারের সমস্যা আছে, তাঁরা নিয়মিত কাঁঠাল খেতে পারেন। কারণ, কাঁঠাল আলসারের প্রতিরোধক হিসেবে কাজ করে।
- কাঁঠালের বিচিতে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধ করে এবং বার্ধক্যের প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলো নিয়ন্ত্রণ করে।কাঁঠালের কোনো অংশই স্বাস্থ্যগত উপকারিতার দিক দিয়ে কম যায় না। তাই যাঁরা কাঁঠাল খেতে চান না, তারা একপ্রকার ভুলই করছেন।

