প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাসদ যুক্তরাস্ট্র শাখার সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় জাসদের সদস্য বীর মুক্তি যোদ্ধা প্রবীন রাজনীতিবীদ আব্দুল মছব্বির এক সংক্কিপ্ত সফরে ইংল্যান্ডে শুভাগমন উপলক্ষে বার্মিংহাম বাংলাদেশ জাসদের উদ্যোগে এক আলোচনা সভা গত ১৫ই সেপ্টেম্বর স্থানীয় এক রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়।
বার্মিংহাম বাংলাদেশ জাসদের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ইংল্যান্ডের ২য় বৃহত্তম শহর বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডস্থ পঞ্চখানা রেস্টুরেন্টে এক মত বিনিময় সভা এবং দুপুরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বাংলাদেশ জাসদের সভাপতি এবং বাংলাদেশ কেন্দ্রীয় জাসদের সহ- সভাপতি জনাব শামিম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বাংলাদেশ জাসদের সাধারন সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, শামিম আহমেদ, মোহাম্মদ এ রহিম , জুনেদ চৌধুরী, বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি নেতা এবং কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মসুদ আহমদ, বার্মিংহাম আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ৮০র দশকের সিলেট জেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এনামুল হক খান নেফা, বার্মিংহাম বাংলাদেশ জাসদের সহ সভাপতি এবাদুর রহমান এবাদ, দপ্তর সম্পাদক আলতাব রহমান, কমিউনিটি নেতা আব্দুল মতিন সহ অনেকে। (সংবাদ বিজ্ঞপ্তি)
