০১
ওরা ও জাহাজ থেকে নেমে
জহাজখানা পোড়িয়ে দিয়েছিলো …
আমাদের সৈনিকেরা সেদিন
উরাত পানিতে
হাটুভাঙ্গার মাঠে যুদ্ধ করেছিলো
কি নাম ছিলো তবে
হ্যনবারি ষ্ট্রীট জাষ্ট বিফোর ব্রিকলেন ?
আহা রে কতো বেলিবটম পেন্টের পায়ে
পলাশীর প্রান্তর নেমেছিলো
মহনলাল , মির মর্দানেরা যেন
ঘোড়া হাকিয়ে হোয়াইট চ্যাপল হয়ে
স্যাটল স্ট্রিটে এসে থামেছিলো
আলতাব আলী কে মানুষ নয়
আলতাব আলী কে মানুষ নয়
বর্ণবাদই বুকে স্টাবিং করেছিলো …
আমরাও তাদের কানিচোখী ঘোড়ার
ঠিক ডান ঠেং নলী বরাবর কেটে দিয়েছিলাম
০২
আজ রাতে বা বিরাতে যখন
নটিংহীল গেট হয়ে ওয়েস্ট এন্ডে আসো
কিংবা ক্লাব থেকে ফিরতি পথে
সাদা সাদা বালকদের বলো –
মিষ্টিবয় , এ রাত যেন শেষরাত না হয়
তোমার কি বাদামি বালকটার কথা মনেহয় …
পেন্টের চেয়ে বেল্টের ওজন ছিলো বেশি
কোমোরের চেয়ে হেমারের প্রয়োজন ছিলো বেশি
এগুলো ছিলো তার বই-খাতা
শাদা শার্টের দাগগুলো ছিলো রক্তের দাগ …
প্রজন্ম , পারলে বুকে নিও
ইষ্ট এন্ডের কচি , কালো পুরানো পাথর গুলো
তোমাদের বাবা-চাচা , আপন ভই বোন …
০৩.
তুমি শৈলবিদ তুমি ডাক্তার
তুমি এম পি তুমি মোক্তার …
কারণ –
ঐ সল্টুরা যদি স্কুল পালিয়ে আড্ডা না জমাতো
বোতলের বদলে বোতল না ছুঁড়তো
মরতো এবং না মারতো
ভাবী ছাহেবা, রউমাছের পেটিতে ডাল্ডা দিতানা
আইঢ় দিয়ে লাউ , মাথা দিয়া বিলাতি বাইগন
কুইয়ারা সুরমায় ভাসতো
টেমসের জলে আসতো না ….
আমি সলিমুদ্দির পুত অক্সফোর্ডে
তুমি কলিমুদ্দির পুত ক্যামব্রিজে
কলম ধারানো মউকা পেতে সাতহাজার জন্ম নিতে
না কি বেশি বল্লাম
তাহলে দশলক্ষ জন্মান্তর পরে দেখো
ইটন টপার হতে পারো কি না ?
০৪
তুমি কি বলছো এসব-
আমি ফ্রেসি আর তুমি ব্রিটিশের দেশী ?
ওমা আমি যে গো লাজে মরি-
কারণ, আমি বাট-বাট-ডিং-ডিং করি ?
কে মায়ের শাড়ীর আচঁল ধরেছ
আর কে ধরেছ বউয়ের শাড়ী
কে ধরেছ বাবার সাদা চেকের লুঙ্গি
আর কে ধরেছ শাশুড়ের পা-জামা
মুখ্য নয়
শান,গোমান,বড়াই বা ভালবাসা নয়
আমরা যে বাংলার ভাইকিং
পিতার কাদে দাড়ী-মাঝি-মাল্লার চিন্
পলির বিশ্বাস নিয়ে এখনে,সুদূরে আসা
মানব সত্যই আমার জিন কোডের ভাষা ।
০৫।
কথায় বলে:
দেশ গরীব হয়ে গেলে
রাজাও রাইয়তের কাছে মাইয়া বিয়া দেন
না পারলে রাইয়তের লগে লেলীয়ে দেন …
এই ভাবে গরীবেরা এইদেশে এসে
ধনী হয়েছিলেন আপনার দেশে
তবুও কয়লা বলে কথা
কে জগন্নাত আর কে বদ্রিনাথ
কে বাজারী আর কে গজারী
এসব বেশ হাকিয়ে যাচ্ছে দিনরাত …..
গর্বের সংস্কৃতি যদি একবার গরীব হয়ে যায়
ইহা কি আর ফিরেনা কূলায় ?
০৬.
যখন গরীব ছিলাম
তখন প্রেমিক ছিলাম
নিরক্ষর ছিলাম
তবে দেশপ্রেমিক ছিলাম…
অক্ষর জ্ঞানীরা
দল বুঝেন , দলমাতাও বুঝেন
দেশমাতা ?
ইতা কিতা? ইতা কিতা ?
দশবছরে দশ দিনের ভিজিট …
