ইংল্যান্ডের ম্যানচেস্টারে ঘরোয়া পার্টি: ১০ হাজার পাউন্ড জরিমান


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ইংল্যান্ডের ম্যানচেস্টারের একটি ফ্লাটে করোনা কালিন নিয়ম ভঙ্গ করে পার্টি দেয়ায় এক ব্যক্তিকে ১০ হাজার পাউন্ড জরিমানা করেছে পুলিশ। পার্টিতে ৫০ জনের বেশি অতিথি উপস্থিতি ছিলো বলে প্রমান পেয়েছে পুলিশ।

ম্যানচেস্টারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়া সেখানে লেভেল ৩ পর্যায়ের লকডাউন চলছে। এ কারনে উক্ত এলাকায় ঘরে কিংবা বাইরে যে কোন ধরনের পার্টি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু সরকারী বিধি অমান্য করে স্থানীয় অ্যাঞ্জেল মিডোজের সিস্পসন স্ট্রিটের একটি ফ্লাটে এই পার্টির আয়োজন করা হয়। এতে ৫০ জনের বেশি অতিথির উপস্থিতি ঘটে। এমনকি পার্টির জন্য ডিজে ডেক, বড় স্পিকার এবং খাবারের জন্য বুফের ব্যবস্থা করা হয়।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায় লেভেল ৩ কার্যকর হওয়ার পর থেকে নিয়মভঙ্গের কারনে ৫২টি জরিমানা ইস্যু করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা মি: হোসেন জানিয়েছেন, স্বাস্থবিধি ভঙ্গ করার কারনেই এই জরিমানা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের আচরন অপ্রত্যাশিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *