প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ইতালি প্রতিনিধি মনিরুজ্জামান মনির :: নবেল কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সালাউদ্দিন সৈয়াল নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
৭ এপ্রিল রাতে ইতালির বেরগামোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সালাউদ্দিন দীর্ঘদিন যাবত ইতালির বেরগামো এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
মিলানো জামে মসজিদের প্রধান খতিব মাওলানা জুনায়েদ সোবাহান তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৩ বছর। ২০ দিন পূর্বে জ্বর, কাশি নিয়ে বেরগামো হাসপাতালে ভর্তি হয়েছিলেন সালাউদ্দিন।
তার বাড়ি শরিয়তপুরের নডিয়া উপজেলার পাদদল এলাকায় বলে জানা গেছে।
