ইতালিতে সিলেট ইয়াং স্টার স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু

126866

ইতালির মিলানে প্রবাসীরা কর্মব্যস্ততার পরে শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার চিন্তা চেতনা নিয়ে ‘স্বাস্থ্য শিক্ষা শান্তি’ এই স্লোগানকে সামনে রেখে বৃহত্তর সিলেট ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের প্রতিষ্ঠাতা তালুকদার জুনেদের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম মিলান ইতালির সভাপতি ময়েজুর রহমান ময়েজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাব মিলানের সভাপতি একে রুহুল সান, মৌলভীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি নাজমুল হোসেন, দিরাই সমাজ কল্যাণ সমিতির সভাপতি নূর হোসেন জমির, নবীগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট সাবেক সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শফিক আলী, লুৎফুর রহমান প্রমুখ।

ক্লাবের সদস্যদের মিলিত সিদ্ধান্তে সোহাগ রহমানকে সভাপতি, জাবের আহমদকে সিনিয়র সহ-সভাপতি, আজাদ ইসলাম জুনেদকে সাধারণ সম্পাদক এবং আরিফিন রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা ও পরিচিতি শেষে অতিথি এবং ক্লাবের সকলে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্যদিয়ে নবগঠিত ক্লাবের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *