প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেট এমসি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মনোহর আলি আর নেই।সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন ।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন ! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
অধ্যাপক মনোহর আলীর জন্ম ১৯৪৭ সালের ১৩ই নভেম্বর চাঁদপুর জেলার তেতৈয়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৬৮ শিক্ষাবর্ষে বি এ অনার্স এবং ১৯৬৯ শিক্ষাবর্ষে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।এরপর তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত হন।
তিনি দীর্ঘদিন সিলেট সরকারী মুরারি চাঁদ উচ্চমাধ্যমিক মহাবিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন। অধ্যাপক মনোহর আলী মনোমুগ্ধকর ভাবে পাঠদান করতেন।তাঁর বাচন ভঙ্গি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষনে দারুন সহায়ক ছিল ।
তাঁর মৃত্যুর খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে সিলেট অঞ্চলে বিভিন্ন সময়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকেই প্রিয় শিক্ষককে হারিয়ে আবেগময় মন্তব্য করেছেন।প্রিয় স্যারের জন্য মহান আল্লাহপাকের কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করেও স্টেটাস দিয়েছেন কেউকেউ।
অধ্যাপক মনোহর আলি সিলেট থেকে বদলি হয়ে পরে তাঁর নিজ জেলা চাঁদপুরের একটি সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। (তথ্য সংযুক্তি স্যারের ছাত্র সেলু বাসেত ও ছবিঃ স্যারের ছাত্র মোতাকাব্বির মাসুদ এর ফেসবুক থেকে)
