প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম মিশিগান প্রতিনিধি ফারজানা চৌধুরী :: হ্যামট্রামেক সিটি’র তিনবারের নির্বাচিত বর্তমান কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান ওয়েইন কাউন্ট্রি ডিস্ট্রিক্ট-৩ থেকে কমিশনার পদে নির্বাচন করতে আগ্রহী।
বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ ভোটারদের মূল্যবান ভোটের প্রত্যাশা করে, গত কয়েক মাস ধরে চষে বেড়াচ্ছেন তার নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩ প্রার্থী হিসেবে। মনোয়ন পেতে তিনি দলীয় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

হ্যামট্রামিক সিটির তিন বার নির্বাচিত কাউন্সিলম্যান মোঃ কামরুল হাসান বলেন, ‘ভালো চাকরি করেও এখন পর্যন্ত একটি অতি পুরাতন ও ছোট বাসায় আছি।
এখন ও পেইড অফ করতে পারিনি, মরগেজ দিতে হয় । হ্যামট্রামিক কে ভালোবেসে এখন ও হ্যামট্রামিকেই আছি।রাজনীতি করে আমি আজ নিঃস্ব ।
তবু ও মনে ইচ্ছা বাংলাদেশি আমেরিকান রা এক হয়ে তাদের একজন দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচিত করুক । তিনি বলেন,’রাজনীতি করার কারণে ষ্টেট রেপরেজেনটিটিভ জন কনিয়ার কপর্দকহীন অবস্থায় দুনিয়া ত্যাগ করেছেন । এখন অনেকেই রাজনীতি তে আসে টাকা পয়সা কামানোর ধান্দায় ।

আমার সে চিন্তা আগে ও ছিল না এখন ও নেই । শুধু মাত্র এলাকার উন্নয়নে কাজ করতে চাই । আইন শৃঙ্খলা বাহিনী , রাস্তা ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির উন্নয়ন ও সংস্কার প্রয়োজন ।
যোগ্যতার দিক দিয়ে আমি আমার প্রতিদ্বন্দ্বীর চেয়ে কোন অংশে কম না । আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের অধিকার আদায় করুন’।
তিনি আরো বলেন,’মিশিগানের হ্যামট্রামেক ও ডেট্রয়েট সিটিতে বাংলাদেশের অধিকাংশ অভিবাসী বসবাস করেন।আমি মনে করি আমাদের বাংলাদেশী ভোটাররা যদি সার্বিক সহযোগীতা করে যথাযথ নিয়ম অনুসরণ করে সঠিক সময়ে এবং ঠিকমত ভোট দেন তাহলে আমাদের বিজয় হবে’।এজন্য দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনীত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন।
