দিনের পরে রাত আসে
রাতের পরে দিন
নিজের ঘরে বন্দি আছি
হলো কয়েকদিন ।
খাওয়া-দাওয়া সবই হয়
নেই কোনো অভাব
তবুও যেন যাচ্ছে না মোর
ঘুরে বেড়ানোর স্বভাব ।
এক রুম থেকে আরেক রুমে
করি পায়চারি
কখনো বা ব্যালকনিতে
দাঁড়াই কিছু ধরি।
কোন কাজে মন বসে না
তবু চেষ্টা করি
টিভিতে আর কম্পিউটারে
সময় ব্যয় করি।
মোবাইল ফোনে যাদের কাছে
আলাপ করতে যাই
সবার কাছে একই কথা
শুনতে কেবল পাই।
এভাবেতে আর কতদিন
থাকবো করোনাবন্দী
এটা থেকে বাঁচতে সবাই
করছে নানা ফন্দি।
মানুষ যখন জেলে গিয়ে
করে কারাবরণ
এভাবেই সময় কাটে
বুঝা যায় এখন।
লন্ডন- ২৬ মার্চ ২০২০
