করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৪০ হাজার মানুষ আক্রান্ত


এর আগে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব মতে, যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল ৩৬ হাজার ৪০০ জন। সেটা প্রায় দুই মাস আগে ২৪ এপ্রিলের ঘটনা।

তবে এখন যুক্তরাষ্ট্রে সবমিলিয়ে ২৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৩৭০ জন।

পরীক্ষা বাড়ানোর কারণে দৈনিক করোনা রোগীও রেকর্ড পরিমাণে বেড়েছে যুক্তরাষ্ট্রে। এমন পরিস্থিতিতে কিছু কিছু রাজ্যে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দেশটিতে আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে ১০ গুণ বেশি হতে পারে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, দেশটির দুই কোটির মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে। দেশজুড়ে সংগ্রহ করা রক্তের নমুনার ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।

সিডিসির পরিচালক ড. রবার্ট রেডফিল্ড বলেছেন, আমরা অনুমান করছি এই মুহূর্তে একজন রোগী শনাক্ত হয়ে থাকলেও আক্রান্তের প্রকৃত সংখ্যা আসলে ১০ জন। সেই হিসাবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা ইতোমধ্যে হয়তো দুই কোটি ছাড়িয়ে গেছে ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *