প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ক’রোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা গেলেন জামালপুর-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, বিএনপি জোট সরকারের আমলের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্র’তিম’ন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার।
রোববার (১০ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মা’রা যান।তার ছোট ভাই ফরিদুল কবীর তালুকদার শামীম জানিয়েছেন, তিনি জ্বরে আক্রান্ত হলে গত ৫ মে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১০ মে দুপুর ২ টায় তার অবস্থার অবনতি হয়। পরে তিনি মা’রা যান।
আনোয়ারুল কবিরের চাচাতো ভাই জাতীয় ক্যা’নসার গ’বেষণা ই’নস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার জানান, আনোয়ারুল কবির তালুকদার কোভিড-১৯ এ আ’ক্রান্ত হয়ে আ’ইসিইউতে ভর্তি ছিলেন।বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা আনোয়ারুল কবির
তালুকদার। ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জোট সরকারের প্রথমদিকে অর্থ ও পরিকল্পনা প্র’তিম’ন্ত্রী ছিলেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খ’নিজসম্প’দ প্র’তিম’ন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।যদিও পরবর্তী সময়ে বিএনপি ছেড়ে দেন আনোয়ারুল কবীর তালুকদার। যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পা’র্টিতে (এলডিপি)।
