খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছরপূর্তিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

https://www.facebook.com/atv24bd/videos/633931323816213/

দুই বছর ধরে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ হুশিয়ারি দেন তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আন্দোলন করেছি, নির্বাচন করেছি। এবার খালেদা জিয়াকে মুক্ত করব।’

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি হন খালেদা জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাবেক এই প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে হাসপাতালেই চিকিৎসারত রয়েছেন খালেদা জিয়া।

শনিবার খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্ণ হয়েছে। খালেদা জিয়ার এই কারাবাসের দুই বছরপূর্তি উপলক্ষে তার মুক্তির দাবিতে ওই সমাবেশের আয়োজন করে বিএনপি। দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হয়।

মির্জা ফখরুলের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো শাজাহান, শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, ডা এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন সহ-অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বক্তৃতা করেন।

ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না: ইশরাক

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, ‘গত দুই বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই স্বৈরশাসক কারাগারে আটক রেখেছে। বর্তমান সরকার যেদিন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, সেদিনই দেশের জনগণ তাদের নীলনকশা সম্পর্কে বুঝতে পেরেছিল।তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি করার পর ২০১৮ সালে এই সরকার জাতীয় নির্বাচনের নামে জাতির সঙ্গে তামাশা করেছিল। কিন্তু আমরা ভেবেছিলাম তারা জনগণের ভাষা বুঝতে পারবে। কিন্তু গত সিটি নির্বাচনে তারা আবার জনগণের সাথে প্রতারণা করেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। অতীতে তারা বাকশাল কায়েম করে জনগণের অধিকার হরণ করেছিল। আবার তারা বাকশাল কায়েম করেছে। শুধু বাকশাল নয় এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার। জনগণকে বন্দি রেখে এই বাকশাল আর বেশিদিন টিকবে না। আমরা টিকতে দেবো না।’

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামীর রাজপথের আন্দোলনে কোন কিছুতে ভয় পাওয়া যাবে না। রাজপথে নেমে যাবেন এবং ‌দেশ‌নেত্রী‌কে মুক্ত কর‌বেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *