চলন্ত পথিক – এম.এ.গফফার


হে চলন্ত পথিক, তুমি কোথায় চলেছ
দুর্বার গতিতে।
তোমার কি বিশ্রাম নেই, তুমি কি থামবে না ?
তোমার পথের শেষ কোথায়।
ক্লান্ত মনে চলেছি,অনেক শত বার্তা বহন করে
কোন এক অজানার সন্ধানে।
হয়তো কোন এক প্রিয়া
দিবস ও রজনী গভীর অপেক্ষায়।
প্রহর গুনছে অভিসারে বসে।
প্রাণের ভাষায় লিখা একটা
প্রেম পত্রের অপেক্ষায়।
হে পথিক কোথায় তোমার চলার শেষ ?
আমার বিরাম নেই,বিরতি নেই।
নেই পথের অবসান।
প্রয়োজনে কর্তব্য পরায়নতায়
চলেছি জীবনের শত শত খবর বহন করে।
যখনী থামবে পৃথিবী, তখনী আমার পথের অবসান হবে।
চলে যাব কোন এক অজানা
সুদুর দেশে,সে দেশে থাকবে না কোন হিংসা বিবাদ।
অনন্ত কাল দিবস ও রজনী
কাটবে স্বর্গ সুখে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *