চাঁদা না পেয়ে গরীব কৃষকের ৫০০০ আনারস গাছ কাটলো দুর্বৃত্তরা !


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: চাঁদা না পেয়ে খাগড়াছড়ির গুইমারায় আনারস বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাফছড়ি ইউনিয়নের হাতিমুড়া এলাকার দক্ষিণ ফকিরনালায় এ ঘটনা ঘটে।

আনারস বাগানের মালিক কৃষক ডালিম মিয়া অভিযোগ করেন, কয়েকদিন ধরে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের স্থানীয় নেতা দুর্জয় চাকমা চাঁদা দাবি করে আসছিল। দুই সপ্তাহ আগে ২ হাজার টাকা দেয়া হয়েছে।

পুনরায় টাকা দাবি করলে তা দিতে রাজি না হওয়ায় রাতের আঁধারে প্রায় ৫ হাজার আনারস গাছ কেটে ফেলেছে। এতে প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে দাবি করেছে তিনি।

তবে ইউপিডিএফের এর স্থানীয় সংগঠক দুর্জয় চাকমা বলেন, তিনি এ ঘটনার সাথে কোন ভাবে সম্পৃক্ত নয়। এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

তবে এই বিষয়ে থানায় কোন অভিযোগ করেনি বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *