“জল্লারপার মহল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত”


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ :: সিলেট শহরের জল্লারপার মহল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর সাধারন সভা গত ১৬ই ফেব্রুয়ারী রবিবার দুপুর ১ ঘঠিকায় সংগঠনের সভাপতি মফিজুর রব নিপুর সভাপতিত্বে লন্ডনের ডকল্যান্ড এলাকার স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভায় বিগত কয়েক বছরের কার্যক্রম তুলে ধরেন সংগঠনের সভাপতি এবং আগামী দিনে কিভাবে নিজ এলাকার উন্নয়নে কাজ করা যায় সে লক্ষে উপস্থিত সকল সদস্য তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করেন পরে সকলের মতামতের ভিত্তিতে কিছু কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

এর মধ্যে উল্লেখ যোগ্য ১, এলাকার প্রবেশ পথের রাস্তা বড় করার জন্য মেয়র এবং ডিসি বরাবর আবেদন, ২ এলাকার পুরাতন সামাজিক সংগঠন চাহন সমাজ কল্যান সংস্থাকে এলাকার মুরব্বি ও যুবকদের সমন্বয়ে নতুন করে গঠন করা, ৩ জল্লারপার জামে মসজিদে বন্ধ হয়ে যাওয়া মক্তব আবার নতুন রুপে চালু করা, ৪ জল্লারপার মহল্লার ইউকের সম্পূর্ণ আর্থিক সহযোগিতায় ৩টি বড় আবর্জনা বাক্সে স্হাপন করা, ৫ যে কোন মূল্যে প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান মাসে বন্ধ হয়ে যাওয়া গরীব মানুষের জন্য ইফতারের ব্যবস্থা গ্রহণ করা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি জামাল আহমদ, সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ পাভেল খান, রেজওয়ান বকত্ পাপ্পু, সাবের বক্স, লাকি বক্স, হুমাউন রশীদ শাহিন, মুজিবুর রব মুহিব প্রমুখ।

পরিশেষে গত সাপ্তাহে হঠাৎ মৃত্যু বরন কারী এলাকায় যুবক মরহুম সেলিম আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় পরে তার পরিবারের জন্য সংগঠনের সদস্যের কাছ থেকে সংগ্রহীত প্রায় ৫০ হাজার টাকার অতি সত্তর তার পরিবারের কাছে তুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *