জীবন – গোলাম কিবরীয়া


বেঁচে থাকার নামই জীবন
জীবন একটি সুযোগ
সঠিক ভাবে উপভোগ করলে
তা থেকে উপকৃত হতে পারেন
জীবন একটি সৌন্দর্য
ইহার জন্য প্রশংসা করুন l

জীবন একটি স্বপ্ন
জন্ম মৃত্যুর মধ্যস্থান
তিলে তিলে অনুভব করছি
জীবন একটি চ্যালেঞ্জ
জীবন একটি কর্তব্য
ইহা পরিপূর্ণ করুন।

জীবন একটি খেলা
দুনিয়াটা খেলার মাঠ
যত পারো খেলতে থাকো
জীবন একটি প্রতীজ্ঞা
ইহাকে পরিপূর্ণ করুন
করো না কোন অবহেলা l

জীবনে দু: খ কষ্ট হয়
চেষ্টা করো অতিক্রম করতে
জীবন একটি গান
সুরে বেসুরে গান গাও
সুন্দর বলে মেনে নাও
জীবন সংগ্রামে জয়ী হতে হয় l

জীবন ভরপুর ট্র্যাজেডী
বারবার হতে হয় মুখাপেক্ষী
জীবন একটি দু: সাহসিক কাজ
জীবন ভাগ্য পরিবর্তনের স্থান
জীবনের জন্য লড়াই কর
তখনই হল জীবনটা রেডি l

লস অ্যাঞ্জেলেস

২৪/০৩/২০২০


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *