জেলে মারা যাবো প্যারোলে বা দয়ায় আমি যাবো না: বেগম জিয়া


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ঢাকা প্রতিনিধিঃ  খালেদা জিয়া উইল চেয়ারে বসে থাকতে পারছেন না। আমাদের আইনে বলা আছে, আসামী যদি নারী হন এবং তার বয়স যদি বেশি হয়। তাহলে তিনি অবশ্যই অবশ্যই জামিন পাবেন। আমরা ১/১১ এর সময় দেখেছি খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেননি। উনি বলেছিলেন, জেলে মারা যাবো প্যারোলে বা দয়ায় আমি যাবো না। জামিন আমার অধিকার।

রোববার (৭ এপ্রিল) রাতে সময় টিভির টকশো ‘সম্পাদকীয়’তে আমন্ত্রিত অতিথি হিসেবে ‘বিএনপি’র গণঅনশন’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারাহানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খান মুহাম্মদ রুমেল। তিনি আরও বলেন, ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা হারালে আগামী ৪০ বছর ‘আওয়ামী লীগ’ এর নাম রাজনীতিতে থাকবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাক; আওয়ামী লীগ আগামী ৪০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে এই নামে (আওয়ামী লীগ) থাকতে পারে তাহলে আমি নাম (নিজের নাম) পরিবর্তন করবো। রোববার (৭ এপ্রিল) রাতে সময় টিভির টকশো ‘সম্পাদকীয়’তে আমন্ত্রিত অতিথি হিসেবে ‘বিএনপি’র গণঅনশন’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খান মুহাম্মদ রুমেল।

সম্পাদকীয় অনুষ্ঠানে রুমিন ফারাহানার বক্তব্যের জবাবে অপর অতিথি বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, আওয়ামী লীগের অতীত ইতিহাস ঘাটলে দলটির শক্তি বোঝা যাবে। বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর আওয়ামী লীগ রাজ পথে ছিল। এ সময়ের মধ্যে হাজার হাজার নেতাকর্মী জীবন বিলিয়ে দিয়েছে। কিন্তু রাজপথ ছাড়েনি।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মৃত্যুকে আলিঙ্গন করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য কাজ করেছে। আওয়ামী লীগের শেকড় মাটির মধ্যে নিহিত। দলটির অতন্দ্র প্রহরী নেতাকর্মী রয়েছে। খবর- সময় টিভি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *