টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশনের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে ১ লক্ষ ৯৫ হাজার টাকা বিতরণ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বিশ্ব ব্যাপী করোনার প্রাদুর্ভাবে সাধারণ মানুষের দুর্দশা লাঘবে একটু খানি সহযোগিতার উদ্দেশ্যে টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশন (টি আই এ) বিশ্বনাথ, সিলেট শাখার মাধ্যমে সম্প্রতি ৪০ জনকে ৫০০ টাকা করে ২০ হাজার টাকা ও  ১৭৫ জন কে ১ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এই নিয়ে সর্বমোট ১ লক্ষ ৯৫ হাজার টাকা গরীব ও কম আয়ের লোকদের মধ্যে বিতরণ করা হয়।

যুক্তরাজ্যে বসবাসরত কবির আহমেদ ৪৭,০০০ টাকা, রাসেল আহমেদ ৬১,৫০০ টাকা ও গিয়াস উদ্দিন ৭,০০০ টাকা ও টি আই এর মাধ্যমে ৭০,০০০ টাকা সর্বমোট ১ লক্ষ ৯৫ হাজার টাকা তহবিল সংগ্রহ ও বিতরণ করা হয়।

বিশ্বনাথের চরচণ্ডী হাবড়া বাজার এলাকায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণে যারা সহযোগিতা করেন তারা হলেন আবদাল মিয়া, তালেব আলী, গোলাপ মিয়াঁ, সায়েক মিয়াঁ, সোহেল আহমেদ, তানবির আহমেদ প্রমুখ।

যারা অনুদান দিয়ে সাহায্য করেছেন তারা হলেন নানছি বেগম, জুলফিকার আলী (এমন), জুলকদর আলী (স্বপন), নাদিয়া ইলগামারী, দেলোয়ার হুসেইন, কয়েস আহমেদ, ফারহানা বেগম (সুইটি), সামি মোস্তফা, জুলহাস আলী, মোঃ সুহেল মিয়াঁ, আব্দুল মুকিত চৌধুরী (সেতু), ফেরদৌসি বেগম আলী, শফিকুর রহমান মুকুল, মোঃ সামাউন, মিজান রহমান, নাজমা মিয়াঁ, নাজমিন সুলতানা (সুমি), সুহেল আহমেদ, ফারজানা বেগম (চুমকি), আখলাকুজ্জামান সুহেল, সাইদুর রহমান, মোঃ কাইউম, আব্দুল মালিক, মুহিত খান (এনাম), মোঃ শওকত, মুক্তার আলী, রাহাত মোস্তফা, সোহানা মোস্তফা, নুরজাহান বেগম আলী, আব্দুল মছব্বির, রুবেল আহমেদ, আব্দুল গফফার, গোলাম কিবরিয়া, সিমু আহমেদ (এনাম) ও ম আ মোশতাক প্রমুখ।

                 

বিশ্বনাথের সরুয়ালা, ঘরপুর, সারসাম, বুদুরাইল, ব্যাখ্যার গাউ, দিতপুর, ইকবাল পুর এলাকায় নগদ ৫০০ টাকা করে ৪০ জনকে নগদ অর্থ প্রদান করেন মোঃ আবুল কালাম লিলু মিয়াঁ।

টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশন (টি আই এ) এর পরিচালকবৃন্দ ও প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদনা পরিষদের পক্ষ থেকে যারা অনুদান প্রধান করেছেন এবং অর্থ বিতরণ কর্মসূচী সফল করেছেন তাদের সবাইকে এই মহতী কাজে অংশ গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য ইতিপূর্বে টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশন (টি আই এ) ও  প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে সিলেটের জালালপুর এলাকায় নগদ অর্থ বিতরণ করা হয়।

এছাড়াও ছাতকের গবিন্দগঞ্জ এলাকায় ১ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে । বিস্তারীত সংবাদ আগামী সাপ্তাহে প্রকাশিত হবে বলে সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন।

তাদের পরবর্তী কর্মসূচী ধীরাই- সুনামগঞ্জ, কুলাউড়ায় হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *