প্রবাস বার্তা ২৪.কম ডেস্ক নিউজঃ বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুকে গিরে যে রহস্যের সৃষ্টি হয়েছিল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিল্লীতে ফিরছে শ্রিদেবীর মৃতদেহ। উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারি ভাগ্নের বিয়ে শেষ হওয়ার পর শ্রীদেবী জুমেইরা এমিরেটস টাওয়ার হোটেলের ২২০১ নম্বর রুমে থেকে গিয়েছিলেন।
কিন্তু শ্রীদেবী বাথরুমে ঢুকে সজ্ঞাহীন হয়ে পড়লেন, সেই বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল নাকি বাইরে থেকে- সেটি নিয়েও তখন ধোঁয়াশা তৈরি হয়েছিল।
এছাড়াও, হোটেলের সিসিটিভি ফুটেজও সামনে আনা হচ্ছে না। এমন কি শ্রীদেবীর রুমে এই তিনদিন কে কে ঢুকেছিলেন- সেই লিস্টও গোপন করা হইয়েছিল।
তাছাড়াও শ্রীদেবী কোনো দিনও মদ্যপান করতেন না বলেই তার ঘনিষ্ঠদের দাবি ছিল। পোর্টমর্টমের রিপোর্টে শ্রিদেবীর মৃতদেহে এর কোন আলামত পাওয়া যায় নাই। তার শরিলে কোন আঘাতের চিহ্নও পাওয়া যায় নাই।
