তাহিরপুরে যুবদলের ইফতার মাহফিল


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও রোগমুক্তি কামনায় তাহিরপুর উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার মধ্যবাজারের দলীয় বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা যুবদলের আহবায়ক, সদর ইউপি চেয়ারম্যান রোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ- সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী, সহ সভাপতি মুক্তিযোদ্ধা হারুন রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহিবুর রহমান, শাহিন আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক উকিল মিয়া, শহিদ মিয়া, আশিক নুর, শফিক মিয়া, দেবেশ, শফাই মিয়া, শাহ জাহান, আব্দুল আমিন, সবুজ, নুরুল, রমজান আলী, সমির আলী, তুহিন, ফখর উদ্দিন, ছাত্রদল নেতা আল-আমিন গনি, এম ডি শাহিন, সাফাকুল ইসলাম আফজাল, জাকির হোসাইন, হোসাইন মোহাম্মদ গাজী, হানিফ, আপু, জমির, তোফায়েল, আলী হাসান গনি, ইমলাক হোসেন, শাহান, রুহুল আমিন রানা, মনিবুর, আতাউর রহমান, মনির মিয়া, সাইকুল ইসলাম, সবুজ, নজির হোসেন, আশিকুল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আবুল কালাম।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *