দূরত্ব সময় – রোদেলা নীলা


জ্যাম রাস্তার সরু পথ ছেড়ে
বহুদূর চলে এসেছি ;
মিটারে মিটারে মাপিনি সে পথ
হৃদয় ফিতেয় মেপেছি।

মুঠোতে ভরা তোমার আঙ্গুল
আজো তা ছাড়তে পারিনি ;
ঘুম ভেঙে বুঝি সব ফ্রেম মিছে
রংতুলি ছবি আঁকেনি ।

শরীরে -চাদরে ছিলে মাখামাখি
আদরে আদরে সারা রাত ;
প্রবাসী সময় কেড়ে নেয় প্রেম
ম্লান হতে থাকে একা চাঁদ ।।
——————————
শহুরে ঘরে আর পূর্ণিমা নামে না
তাই চাঁদ দেখা হয় না আজকাল।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *